আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সৌদি সেনা ঘাঁটিতে আবারো হামলা চালিয়েছে ইয়েমেনিরা।
গত শনিবার (৩ সেপ্টেম্বর ২০১৬) সৌদি আরবের আসীর প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে নিহত হয়েছে ২ সৌদি সেনা।
এদিকে, ‘আর-রুবুয়া’ এলাকায় একটি সামরিক যানে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনিরা। এতে ঐ যানটি ধ্বংস হয়ে যায়।
প্রসঙ্গত, প্রতিদিনই সৌদি সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত ইয়েমেনি বাহিনী’র হামলায় সৌদি আবরের উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য ও কমান্ডার নিহত হচ্ছে। বেসামরিক জনগণের উপর সৌদি আরবের নৃশংস বিমান হামলার জবাবে ইয়েমেনি বাহিনী এ হামলা অব্যাহত রেখেছে। এ নাগাদ সৌদি জোটের উপর্যপুরি বিমান হামলায় কয়েক হাজার বেসামরিক ইয়েমেনি প্রাণ হারিয়েছে; যাদের বিরাট একটি অংশ নারী ও শিশু।